সহপাঠী ||
মো. আবুল হাসান চৌধুরী
শিক্ষার্থীঃ জকিগনজ সরকারি কলেজে
আমরা সকল একক জুটি
খুনসুটি হয় খেলায়
দুঃখের গল্প ভাগ করে নেই
বিভোর আড্ডা বেলায়।
আমরা কাধেঁ কাধঁ মিলিয়ে
সব জায়গায়-ই সমান
প্রতিজ্ঞাটা -ই করছি মোরা
থাকবো বহমান।।
স্বার্থের ঘরে দিয়েছি তালা
ছাড়বো না কবু হাত
মোরা জিন্দা করবো তবু
বন্ধুত্বের জাত।।
পাঠশালাতে ফের আনিবো
শান্তি সুখের জোয়ার
রাগ অভিমান দুরে ঠেলে
খুলবো আলোর দোয়ার।।
Tags:
পাঠকের লেখা
