কোন কোন রং মেশালে বেগুনি রং হয় [আসুন জেনে নেই]


 

অঙ্কিত কোন রেখা চিত্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য রঙ-এর ব্যবহার করা হয়। আমি এখন জানাব মূল রঙ কি কি এবং সেই মূল রঙ থেকে কিভাবে বিভিন্ন রঙের সৃষ্টি হয় ও বিভিন্ন ধরনের রঙ-এর ব্যবহার পদ্ধতি। প্রথম পর্যায়ে আমরা প্রাথমিক মূল রঙ পাই তিনটি - লাল, নীল ও হলুদ। দ্বিতীয় পর্যায়ে এই তিন রঙের মিশ্রণের ফলে আমরা ৭টি রঙ পাই।। এই সাত রঙ হল রামধনুর রঙ। নামগুলি যথাক্রমে বেগুনী, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। সংক্ষেপে যা বেনিয়া সহকলা’ সূৰ্য্যের সাদা আলােতে এই সাতটি রঙ থাকে। সাদার বিপরীত কালাে। তাই সাত রঙের মিশ্রণ সাদা। এবং কোন রঙ না থাকলে কালাে। সাদা কালাের ন্যায় উষ্ণশীতল, বিপরীত রঙগুলি যেমন লাল ও নীল, হলুদ ও সবুজ। 



এতক্ষণ রঙ-এর বর্ণ সম্বন্ধে আলােচনা করলাম। এখন কত রকমের রঙ আছে এবং তাদের রঙ মিশ্রণ পদ্ধতি নিয়ে আলােচনা করব। এবং সর্বশেষে কোন্ বর্ণের সাথে কোন বর্ণ মেশালে নতুন কোন্ বর্ণের সৃষ্টি হয় তা জানাব। আমরা সাধারণভাবে জল রঙ, তেল রঙ ও প্যাস্টেল রঙ ব্যবহার করি, এছাড়া চিত্রে পােষ্টার রঙ ও একরেলিক ইমালসন রঙ ব্যবহৃত হয়। এই রঙগুলির ব্যবহার ও মিশ্রণের পদ্ধতিতে কমবেশী মিল ও অমিল আছে। যেমন রঙ-এর গভীরতা ও লঘুতা, গাঢ়তা বা হালকা করতে জল ব্যবহার করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে হালকা করতে সাদা রঙ বেশী ব্যবহার করতে হয়। রঙ সংমিশ্রণ – লাল + হলুদ = কমলা, হলুদ + নীল = সবুজ, নীল + লাল = বেগুনী, বেগুনী + সবুজ + লাল = কালাে, লাল + কালাে = খয়েরী, খয়েরী + হলুদ = মেঠো হলুদ, হলুদ + সবুজ = হালকা সবুজ, সবুজ + নীল = গাঢ় সবুজ, সাদা + লাল = গােলাপী, সাদা + হলুদ = হালকা হলুদ, সাদা + কালাে = ধূসর, সাদা + নীল = আকাশী। সাত রঙের সমন্বয়ে সাদা।



প্রসঙ্গক্রমে শিক্ষার্থীদের জানা প্রয়ােজন যে জল রঙ ব্যবহারের সময় কোন প্রকার বর্ণের রঙকে হালকা করার জন্য সাদা রঙ কখনও ব্যবহার না করাই ভাল। কিন্তু পােষ্টার রঙ, তেল রঙ বা প্যাষ্টেল রঙ-এর ক্ষেত্রে যে কোন বর্ণকে হালকা রঙ-এ রূপান্তরিত করবার জন্য সাদা ব্যবহার করতে হয়। বিশ্বের বিখ্যাত শিল্পীরা এই রঙ মিশ্রণ ও রঙ-এর ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি সৃষ্টি করেছেন এবং বিভিন্ন মত প্রকাশ করে থাকেন। সাধারণভাবে প্রচলিত পদ্ধতিগুলি উপরে উল্লেখ করা হল।


কোন রং এর সঙ্গে কোন রং মিশালে কি রং হয় আসুন জেনে নেই ।‌‌ আশা করছি সবার ভালো লাগবে।

১.লাল+ নীল=নেভী ব্লু
২.হলুদ+ নীল= সবুজ
৩. গোল্ডেন+ সবুজ= জলপাই
৪. গোলাপি +গোল্ডেন= মিষ্টি কালার
৫. হলুদ +সবুজ= টিয়া
৬. কমলা +ব্লু= মেরুন
৭. ব্রাউন +গোল্ডেন= বিস্কুট
৮. ব্লু+ লাল =মেরুন
৯. কমলা+ ব্রাউন= তামা জাতীয় রং
১০. বেগুনি +মেজেন্টা= জাম কালার
১১. সাদা+কালো= এস(ছাই) কালার
১২. লাল+কালো= মেরুন
১৩. হলুদ+ সবুজ= লেমন টিয়া
১৪. ফিরোজা+ হলুদ= পেস্ট
১৫. লাল +সাদা= গোলাপি
১৬. কালো+ হলুদ= ছাই রং
১৭.ব্লু+এস(ছাই)=সুরমা
১৮.মেজেন্টা+গোল্ডেন=কাঁঠাল
১৯.ব্লু+ সাদা=আকাশী
২০.ব্লু+কালো=নেভী ব্লু
২১.কমলা+লাল=ইট রং
২২.ব্রাউন +গোলাপি= দারুচিনি রং
২৩.হলুদ+ব্রাউন= খাকি
২৪.কমলা+নীল=চকলেট রং
২৫.কমলা+সবুজ=মাটি রং
২৬.হলুদ+সাদা=অফ হোয়াইট
২৭.লাল+সাদা=গোলাপী
২৮.নীল+সাদা=স্কাই(আকাশী)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন